রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গ্রীক দেবীর মূর্তি পুনঃস্থাপন সরকারের কপট চরিত্রের বহিঃপ্রকাশ: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুপ্রীম কোর্টের সামনে থেকে অপসারিত গ্রীক দেবী থেমিসের বিকৃত মূর্তি সুপ্রীম কোর্টের এনেক্স ভবনের সামনে পুন:স্থাপনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সুপ্রীম কোর্টের এনেক্স ভবনের সামনে গ্রীক দেবীর মূর্তি পুন:স্থাপন সরকারের কপট চরিত্রের বহি:প্রকাশ। সরকার তাওহিদী জনতাকে ধোকা দেয়ার জন্যে গ্রীক দেবীর মূর্তি সুপ্রীম কোর্টের সামনে থেকে ভিতরে নিয়ে স্থাপন করেছে।

৯২ ভাগ মুসলমানের দেশের সর্বোচ্চ বিচারালয়ে গ্রীক দেবীর মূর্তি এদেশের তাওহিদী জনতা কিছুতেই মেনে নেবে না। অবিলম্বে সুপ্রীম কোর্টে পুন:স্থাপিত গ্রীক দেবীর মূর্তি অপসারনে করতে হবে। তা না হলে তাওহিদী জনতার আন্দোলন আরো তীব্রতর হবে।

গ্রীক দেবীকে পুনঃস্থাপনে আমরা বাকরুদ্ধ: আল্লামা আহমদ শফী

বিবৃতিতে নেতৃদ্বয় গতকাল রাতে সুপ্রীম কোর্টের এনেক্স ভবনের সামনে গ্রীক দেবীর মূর্তি পুন:স্থাপনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী তাওহিদী জনতার উপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং গ্রেফতকারকৃত সকল তাওহিদী ছাত্র জনতার অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী জানানা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ