রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এতিম ও ওলামাদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবারের মতো এবারও রোজার প্রথম দিন এতিম ও ওলামাদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাব মিলনায়তনে বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়রত এতিম শিক্ষার্থী ও ওলামা-মাশায়েখদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি।

ইফতার মাহফিলে তেজগাঁও রহমতে আলম মিশন, ফকিরেরপুল মাদ্রাসা ও এতিমখানা এবং শান্তিনগর এতিমখানার দুই শতাধিক এতিম ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

ইফতার অনুষ্ঠানে ওলামা-মাশায়েখদের মধ্যে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়িদ কামালউদ্দিন জাফরী, রাজধানীর সোহবানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, কামরাঙ্গীরচরের মাদ্রাসা-ই-নূরানীর মোহাদ্দিস মাওলানা মজিবুর রহমান হামিদী, মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান মাদানী, চট্টগ্রামের মীর সরাইয়ের পীর মাওলানা আবদুল মোমেন নাছেরী, জামায়াতে ইসলামীর শামীম সাঈদী প্রমুখ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার শুরুর আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মূল মঞ্চে আলেম ও এতিমদের পাশে বসিয়ে ইফতার করেন খালেদা জিয়া।

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা প্রতিটি টেবিলে বসে এতিমদের সঙ্গে ইফতার করেন। এসময় নেতারা সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ সম্পাদক আবদুল বারী ড্যানি, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, নজরুল ইসলাম, কারী গোলাম মোস্তফা, সেলিম রেজা প্রমুখ ইফতার মাহফিলে অংশ নেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ