রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাড়ছে ‘মোরা’র প্রকোপ, উপকূলবাসীকে সন্ধ্যার মধ্যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রকোপ বাড়ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপকূলবাসীকে সন্ধ্যার মধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।
আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করে সব ধরনের প্রস্তুতি গ্রহনের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসনকে সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার অনুরোধ করা হয়েছে।
গোলাম মোস্তফা জানান, মন্ত্রণালয়ের সাথে জেলা-উপজেলার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য মন্ত্রণালয় ও অধিদফতরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। উপকূলীয় এলাকায় জেলা প্রশাসনকে উদ্ধার তৎরতা চালানোর জন্য পর্যাপ্ত নৌযান প্রস্তুত রাখতে বলা হয়েছে।
তিনি বলেন, অবস্থার অবনতি হলে সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরে সংকেত অনুযায়ী সমুদ্রে অবস্থিত সকল জাহাজ ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত সচিব বলেন, উপকূলীয় লোকদের সতর্কতামূলক তথ্য প্রচার ও তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য সিপিপির ভলান্টিয়ারদের অনুরোধ করা হয়েছে। দুর্যোগে যাতে মানুষের কোনো জানমালের ক্ষতি না হয় তার জন্য সর্বাত্মক প্রস্তুতি রাখার জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে প্রত্যেক জেলায় ত্রাণ তৎপরতা চালানোর জন্য প্রয়োজনীয় চাল ও নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। নিজের জানমাল রক্ষায় দুর্যোগ সংক্রান্ত বার্তাকে অবহেলা না করে নিরাপদ আশ্রয়ে সরে আসতে উপকূলবাসীকে অনুরোধ করেন গোলাম মোস্তফা।
সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম, অতিরিক্ত সচিব ফায়জুর রহমান ও অতিরিক্ত সচিব আমির হোসেন উপস্থিত ছিলেন। বাসস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ