রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গ্রিক দেবীর মূর্তি বাংলাদেশের কোথাও স্থাপন করা যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মূর্তিকে মেনে নেয়া মানে আল্লাহর একত্ববাদের সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করলে মুসলমান থাকা যায় না। গ্রিক দেবীর মূর্তি ৯২ ভাগ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে দেশের সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করা হচ্ছে। কাদের ইশারায় দেশকে মূর্তির রাজ্যে পরিণত করা হচ্ছে তা দেশের জনগণ জানতে চায়।

তিনি বলেন,  গ্রিক দেবীর মূর্তি বাংলাদেশের কোথায়ও স্থাপন করা যাবে না এবং সুপ্রিমকোর্টসহ সারা দেশের রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে যে সকল মূর্তি রয়েছে তা অবিলম্বে অপসারণ করতে হবে।

তিনি আরো বলেন,  রমজানের পবিত্র রক্ষা করা প্রতিটি মুসলমানের কর্তব্য। তিনি রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।

আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক এসব কথা বলেন।

মূর্তি ধ্বংস করুন নতুবা আপনারা ধ্বংস হয়ে যাবেন: চরমোনাই পীর

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা প্রমূখ।

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ