শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার: লেকজুড়ে অস্ত্রের বস্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে পুলিশ আজ শুক্রবার সকাল পর্যন্ত সেখান থেকে ৬২টি চায়নিজ রাইফেল, ৪০টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, পাঁচটি পিস্তল, ২২টি হ্যান্ডগ্রেনেড, ৪৯টি মর্টার শেল, ৪৪টি ম্যাগাজিন, গুলি, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন আজ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরে অভিযান চালাচ্ছে পুলিশ।

সেখানকার একটি বাড়ি ও পাশের লেক থেকে এসব উদ্ধার করা হয়। দুপুর ১২টা পর্যন্ত সেখানে অভিযান চলছিল। মোট আটটি ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে লেকটির পানি সেচের জন্য পাম্প বসানো হয়।

এ ঘটনার খবর পেয়ে আইজিপিসহ ঢাকা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, ‘৫ নম্বর সেক্টরে একটি লেক রয়েছে। সেখানে বেশ পানি। লেকের পাড়ে রয়েছে গাছ। সেই গাছের সঙ্গে একটি রশি বিচ্ছিন্নভাবে বাঁধা রয়েছে। রশিটি ধরে টান দিতেই প্রথমে একটি বস্তা উঠে আসে। এর পরই আমরা নিশ্চিত হই, সেখানে আরো অস্ত্র রয়েছে। তারপরই অভিযান শুরু হয়। মোট আটটি বস্তা উদ্ধার করা হয়।’

উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন আইজিপি। এ সময় আইজিপি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলে জেএমবি সন্দেহে শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ব্লু সিটিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরো দুটি অস্ত্র উদ্ধার করা হয়।’

আজ সকালে ৫ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। সেখানেই আটটি ব্যাগে থাকা এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান আইজিপি। তিনি আরো জানান, এসব অস্ত্র আড়াই থেকে তিন মাস আগে এখানে এনে রাখা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ