রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নিজেদের পকেট ভর্তি করতে এই বাজেট: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী পুস্তক প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'সাধারণ মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভর্তি করতে সরকার জনগণের ওপর এই বাজেট চাপিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে জনগণকে করের নেটওয়ার্কে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। এটা উচ্চ দরের পকেট কাটার বাজেট। বাজেটে জনগণের কোনো কল্যাণ তো হবেই না উল্টো তাদের (সাধারণ মানুষ) জন্য বোঝা হয়ে দাঁড়াবে।

শিক্ষা, স্বাস্থসহ জনগুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকার সমালোচনা করেন তিনি।

ফখরুল বলেন, সরকারের বাজেট দেয়ার অধিকার নেই। তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। সংসদে কোনো বিরোধী দল নেই। সংসদেও তাদের জবাবদিহিতা নেই।

তিনি দাবি করেন, ‘ভিশন ২০৩০ দেয়ার পর থেকে বিএনপির রাজনীতির চেহারা পাল্টে গেছে। বিএনপির দূরদর্শিতার জন্য মানুষ বিএনপিকে সিরিয়াস পার্টি বলছে।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবাষির্কী উপলক্ষে এই পুস্তক প্রদর্শনীর আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার এবং জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা।

জিয়া স্মৃতি পাঠাগার সভাপতি ও বিএনপি চেয়াপারসন উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ