বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সেহরিতে খাবারের তালিকায় যে ৬ খাবার হতে পারে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রহমতের মাস রমজানে রোজা রাখায় অনেকে শারীরিক দূর্বলতায় ভোগেন। গ্যাস্ট্রিকসহ নানান সমস্যার কারণে অনকেই রোজা রাখতে পারে না। খাবার গ্রহণে একটু সচেতন হলে এই ধরণের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মূলত সুস্থভাবে রোজা পালনের ক্ষেত্রে আমাদের শরীরে সঠিক পুষ্টি খুবই জরুরি। আর সে ক্ষেত্রে সেহরি ও ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ

সেহরিতে ভালোভাবে খাবার খেলে কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, দুর্বলতা ইত্যাদি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই সেহরিতে এমন খাবার খাওয়া উচিত যেসব খাবার আমাদের শরীরকে আর্দ্র রাখবে এবং পুষ্টি জোগাতে সাহায্য করবে। চলুন এমন কিছু খাবারের কথা জেনে নেই যা আমাদের শরীর-স্বাস্থের জন্য উপকারী হবে।

১। খেজুর-

সেহরির সময় অন্তত এক থেকে দুটি খেজুর খান। এ ছাড়া রোজা ভাঙার সময় অর্থাৎ ইফতারেও খেজুর খান। খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক ফ্রুকটোজ। এ ছাড়া এতে রয়েছে অনেক আঁশ। এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে।

২। ফল ও সবজি-

সেহরির সময় ফল ও সবজি খান। ফল ও সবজির মধ্যে রয়েছে আঁশ, ভিটামিন, ক্যালসিয়াম ও প্রয়োজনীয় ভিটামিন। এগুলো শরীরের জন্য জরুরি।

৩। ভাত-

ভাতের মধ্যে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটি দেরিতে হজম হয়। ভাত খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এতে ক্ষুধা কম লাগে।

৪। চর্বি ছাড়া মাংস-

চর্বি ছাড়া মাংস সেহরিতে খাওয়া জরুরি। এ ক্ষেত্রে মুরগির মাংস খেতে পারেন। এতে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা অনেকটা পূরণ হবে।

৫। স্যুপ-

সেহরির সময় খাবার খাওয়া শুরু করুন স্যুপ দিয়ে। এমনকি ইফতারেও খেতে পারেন স্যুপ। এটি কেবল দেহকে আর্দ্র রাখবে না, শক্তি ধরে রাখতেও সাহায্য করবে।

৬। পানি-

খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন। এটি শরীরকে আর্দ্র রাখবে এবং পানি পিপাসা মেটাতে সাহায্য করবে। এ ছাড়া ইফতার ও সেহরিতে মাঝামাঝি সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।
সূত্রঃ বোল্ডস্কাই ওয়েবসাইট।

এসএস/