শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

আইসিইউতে আল্লামা আহমদ শফী, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ :  হেফাজত ইসলামের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী’র শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে মাওলানা মুহাম্মদ ইউসুফ।

মাওলানা মুহাম্মদ ইউসুফ আজ দুপুরে আওয়ার ইসলামকে বলেন, সকালে হৃদরোগ ও শাস কষ্ট বৃদ্ধি পেলে হুজুরকে দ্রুত চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সি.এস.সি.আর এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ তে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়।

বর্তমানে হুজুরের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন ডাঃ শামিম বক্স, ডাঃ কামাল আহমেদ ও ডাঃ ইব্রাহিমসহ সিনিয়র চিকিৎসকদের বিশেষ টিম।

শূকরের মাংস, মদ আর গাঁজা খেয়ে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তারা বিকারগ্রস্ত

হেফাজত ও কওমি মাদরাসা বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, বর্তমানে শাসকষ্ট ও কফ জমে থাকায় কথা বলতে পারছেন না তিনি।

এছাড়াও প্রবীণ এ আলেম বিশ দিন যাবৎ মুখ দিয়ে কিছু খেতে না পারায় পাইপ দিয়ে খাবার দেয়া হচ্ছে।

মোবাইল ফোনে আলাপের এক পর্যায়ে মাওলানা ইউসুফ ডুকরে কেঁদে ফেলেন এবং আল্লামা আহমদ শফীর জন্য দেশিবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ