রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

২০১৮ হবে জনগণের বছর: খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “২০১৮ সাল হবে জনগণের বছর। ২০১৮ সালে জুলুম-অত্যাচার বিদায় হবে।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলার অবনতির সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। এই আওয়ামী লীগ মানুষকে ভাওতা দেয়ার জন্য অনেক মিথ্যা কথা বলে। তারা মানুষকে আশা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলে। কিন্তু আজকে প্রতিকেজি চালের দাম ৫০ টাকা। গরিব মানুষের অবস্থা খারাপ। মাছ-মাংসের দামের কথা বাদই দিলাম। কোনো সবজি ৪০-৫০ টাকার নিচে পাওয়া যায় না। তার উপর আবার গ্যাসের মূল্য বৃদ্ধি করেই যাচ্ছে।”

লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৬ জুন) বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

খালেদা জিয়া বলেন, “সরকার এখন কি উন্নয়ন করছে? এতো বিদ্যুৎ দিবে বাংলাদেশ নাকি ঝলমল করবে। কিন্তু এখন ঢাকা শহরেই লোডশেডিং বেড়ে গেছে। সারাদেশ অন্ধকারে। এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়নের নমুনা।”

বিএনপি চেয়ারপারসন বলেন, “আজকে দেশে আইনের শাসন বলে কিছু নেই। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। কারণ বিচারবিভাগকে নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ সরকার। এদের হাত এতো লম্বা যে কিছুকেই পরোয়া করে না। তারা কাউকে সম্মান দিতে জানে না। এমনকি শিক্ষককে মারধর করছে পুলিশ।”

মাওলানা কাসেমীর খোঁজ নিলেন খালেদা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ