রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আমাকে বেআইনিভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে: ব্যারিস্টার মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আমি অপরাজনীতির শিকার হয়েছি। বেআইনিভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এটা প্রতিহিংসার চরম দৃষ্টান্ত। আমি আইনের আশ্রয় নেব।
৩৬ বছর ধরে বসবাস করা গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়িটি রাজউক দখল নেয়ার পর বুধবার সন্ধায় এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন,  ৩৬ বছর ধরে আমি এই বাড়িতে আছি। আমি এখন নিরূপায়। আমি রাজনীতি করি। বর্তমানে বিরোধী দলে আছি বলে এই অবস্থা। বিরোধী দলে না থাকলে এমন হতো না।
এর আগে বুধবার দুপুরে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়ির দখল নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা বাড়ির ভেতর রক্ষিত আসবাবপত্রসহ অন্যান্য মালামাল জব্দ করে তা ট্রাক যোগে অন্যত্র সরিয়ে ফেলে।  অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান।
এদিকে প্রায় সাড়ে সাত ঘন্টা বাসার সামনে অবস্থান করে রাত ১০টার দিকে ‘ল’ রিপোটার্স ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিনের সঙ্গে একই গাড়িতে তার ৫১ নম্বর বাসায় যান।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ