রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দেশবাসী যেকোন মূল্যে মূর্তি সংস্কৃতি আমদানির চক্রান্ত প্রতিহত করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেছেন, এদেশের জনগণ যেকোন মূল্যে মূর্তি সংস্কৃতি আমদানির চক্রান্ত প্রতিহত করবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক দেবির মূর্তি অপসারণ করতে হবে। যে মূর্তি সুপ্রিম কোর্টে গেটে রাখা যায় না সেটা ভেতরেও রাখা যাবে না।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্র ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গতকাল ৮ জুন, বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বিজয়নগরস্থ প্রো-একটিভ হলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কাওছার আহমদ,

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দিন খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাহফুজু হক, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল মাসুদ খাঁন, মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এস.এইচ খান আসাদ বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি কামরুল ইসলাম সুরুজ, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি শাওয়ান সাদেকী, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকীবুল ইসলাম রুবেল, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক আবদুর রহমান,ছাত্র খেলাফত বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশেম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার পাটওয়ারী, ছাত্র হিজবুল্লাহ’র এনায়েত প্রমূখ।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল , এড. তাওহীদুল ইসলাম তুহিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, ছাত্র মজলিস কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান কিবরিয়া, খেলাফত মজলিসের কেন্দ্রীয় অর্থ ও আইন বিষয়ক সম্পাদক এড. মিজানুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর ঢাকা মহানগরী উত্তর সভাপতি মনির হোসাইন প্রমূখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ