শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বশ্যতা স্বীকার করবে না কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চরমপন্থার সঙ্গে কথিত যোগসাজশের যে অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে, তা থেকে মুক্তি পেতে নিজস্ব পররাষ্ট্র নীতিকে বাদ দিয়ে বশ্যতা স্বীকার করা হবে না বলে দেশটি প্রতিজ্ঞা করেছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি বলেছেন, সংকট সমাধানে তিনি কূটনৈতিক সমাধান চান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে যে, সামরিক উপায়ে বর্তমান সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও মনে করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

ইসলামী চরমপন্থাকে সমর্থনের যে অভিযোগ দেশটির বিরুদ্ধে উঠেছে, কাতার তা-ও প্রত্যাখ্যান করেছে।

এদিকে, কাতারের গণমাধ্যম আল জাজিরা বলেছে যে, তাদের বিরুদ্ধে সাইবার হামলা হয়েছে। এক টুইট বার্তায় নেটওয়ার্কটি জানায়, তাদের সব ধরনের ব্যবস্থা, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সাইবার হামলার মুখে পড়েছে।

চলমান সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে আল জাজিরা এবং গত মাসের শেষের দিকে অন্যান্য উপসাগরীয় দেশে এটি নিষিদ্ধ করা হয়।

আল জাজিরা তাদের ওয়েব সাইটে জানায় তাদের কার্যক্রম চালু রয়েছে, তবে “নানা উপায়ে হামলা জোরদার হচ্ছে।”

অন্যদিকে, কাতারে রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন জানিয়েছে, হ্যাকিংয়ের চেষ্টা হওয়ার কারণে তারা তাদের ওয়েব সাইট সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে।

এদিকে, মিশর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এমন একটি দাবি তদন্ত করে দেখতে অনুরোধ করেছে যাতে বলা হয়েছে যে রাজকীয় পরিবারের কয়েকজন সদস্যের মুক্তির জন্য কাতার ১০০ কোটি ডলার মুক্তিপণ দিয়েছে। বলা হচ্ছে, ইরাকের দক্ষিণাঞ্চলে শিকার করার সময় তাদেরকে অপহরণ করা হয়।

কাতারের সাথে সম্পর্কচ্ছেদের ধারায় এখনও ব্যতিক্রম ওমান। তবে খবরে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ওমানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সেদেশে গিয়েছেন। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত আর কিছু বলা হয়নি।

সৌদি আরব এবং বেশ কয়েকটি দেশ সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক ও ভ্রমণ সম্পর্ক ছিন্ন করে।

কুয়েতের আমীর সংকট কাটাতে মধ্যস্থতার চেষ্টা করছেন - তিনি এরই মধ্যে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

বৃহস্পতিবার দোহায় এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বলেন, কাতারকে একঘরে করা হয়েছে "কারণ আমরা সফল এবং প্রগতিশীল।”

“আমরা শান্তির স্বপক্ষে একটি প্লাটফরম, সন্ত্রাসের পক্ষে আমরা নই। চলমান এই সংকট পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। আমরা বশ্যতা স্বীকার করতে প্রস্তুত নই। আমরা কখনোই আমাদের স্বাধীন à¦