শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

মসজিদুল হারামে প্রতিদিন লাখো মুসল্লির ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইফতারিতে নিয়মানুবর্তিতা ও শৃ্ঙ্খলার অন্যন্য নিদর্শন পবিত্র নগরী মক্কার মাসজিদুল হারাম। পবিত্র রমজানে প্রতিদিন মক্কায় মসজিদুল হারামের ভিতরে ও বাহিরে খোলা চত্বরে প্রায় ১০ থেকে ১২ লক্ষাধিক মুসল্লি ইফতার করেন। নেই কোনো বিশৃঙ্খলা নেই কোনো হই হুল্লোড়।

বিশ্বের বৃহত্তম এ ইফতার মাহফিলের ইফতার সামগ্রী কোথা থেকে আসছে, তার সঠিক কোন হিসেব নেই কারো কাছে। ইফতারী প্রস্তুত করতে কারো কাছে কেউ হাতও পাতেন না।

তবে এত বিপুল সংখ্যক মুসল্লির কেউই এখানে কোন কিছু কিনে ইফতারি করছেন না। এমনকি ইফতারি নিয়ে প্রবেশ করাও নিষেধ। তাই বলে কেউ শূন্য হাতেও ফেরেন না। এছাড়াও গোটা সৌদি আরবের মত মক্কা নগরীর পথে প্রান্তরেও অজস্র মুসল্লী ইফতার করেন।

রমজানে মক্কা প্রাঙ্গণে ইফতার নিয়ে প্রবেশ নিষেধ

মহান আল্লাহ রাব্বুল আল আমীনকে রাজি ও খুশি করার বাসনাকে সামনে নিয়েই মক্কা নগরীর হাজার-হাজার মানুষ ছাড়াও পবিত্র ওমরাহ করতে আসা গোটা বিশ্বের অগণিত মুসলমানও যার যার সামর্থ অনুযায়ী ইফতার সামগ্রী নিয়ে ছোটেন মসজিদুল হারামে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ