শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কওমি স্বীকৃতি, বির্তকিত সংস্কৃতি ও জঙ্গিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা এরফান শাহ
লেখক -গুলশান ট্রাজেডি

পৃথিবী দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কথায় বলে প্রয়োজন আবিস্কারের জননী। এক সময় মানুষ খাদ্যের বিনিময়ে কেনাকাটা করত। পরর্বতীতে স্বর্ণ ও রুপার মুদ্রা চালু হয়। অতপর ব্যাংকিং ব্যবস্থার প্রচলন হয়।

বহনের সুবিধার্থে কাগজী মুদ্রার ব্যবহার শুরু হয়েছে। এখন আরো এগিয়ে লেনদেনের ক্ষেত্রে উন্নত মাধ্যম অনলাইন ব্যাংকিং, আই ব্যাংকিং ও ইলেকট্রনিক্স মানি তথা এটিএম কার্ড, ভিসা কার্ড ও ক্রেডিট কার্ডের ব্যবহার শুরু হয়েছে। প্রযুক্তি যে আজ উন্নতির চরম শিখরে পৌছেছে তা কিন্তু ধারাবাহিক সাধনা ও গবেষণার ফসল।

মহাগ্রন্থ আল-কুরআন লওহে মা’ফুজ থেকে জিব্রাইল (আঃ) এর মাধ্যমে ধারাবাহিকভাবে রাসূল (সাঃ) উপর নাযিল হয়েছে। রাসূল (সাঃ) থেকে সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করেছেন। অতপর প্রয়োজন দেখা দেয়ায় হযরত ওসমান (রাঃ) এর জামানায় সর্ব প্রথম আল-কুরআন কাগজে লিপিবদ্ধ করা হয়। যুগের পরির্বতন হয়েছে। এখন চলছে কম্পিউটার যুগ। এখন শিক্ষা-দীক্ষার মাধ্যম হচ্ছে কম্পিউটার। প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে ইসলামের প্রচার-প্রসার হচ্ছে। কম্পিউটার এখন তথ্য, প্রযুক্তি, গ্রন্থ ও লাইব্রেরী তথা জ্ঞান-বিজ্ঞানের ভান্ডারে পরিণত হয়েছে।

বর্তমান সময়ে আলোচিত ও প্রশংসিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন “হেফাজতে ইসলাম বাংলাদেশ” ও “কওমি মাদরাসা”। জনগণের প্রতিনিধিত্বকারী বিশাল এক সামাজিক সংগঠন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ বাস্তবতা উপলব্ধি করার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। আর ভোট হচ্ছে একান্ত ব্যক্তিগত ও মনস্তাত্তিক বিষয়। যার মন যে জয় করতে পারবে, সেই তার সর্মথন লাভ করবে।

প্রবাদবাক্য “যেমন কর্ম তেমন ফল”। কথায় বলে “ মানুষ অনুগ্রহের গোলাম”। সরকার যদি কওমি মাদরাসা, আলেম-উলামা ও তাওহিদী জনতার উন্নতি ও মঙ্গল কামনা করেন, তাহলে ধর্মপ্রাণ মুসলমান ও আলেম-উলামারাও সরকারের ধারাবাহিকতা, মঙ্গল ও ভাল চাইবেন এটিই স্বাভাবিক। এ কথাটি আল্লাহপাক পবিত্র কুরআনে বলেছেন এভাবে “ভাল কাজের প্রতিদান উত্তম পুরুস্কার ব্যতিত আর কি হতে পারে”? আল- কুরআন-৬০:৫৫।

কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকগণ কি এদেশের নাগরিক নয়? তাহলে তারা কেনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবে? এই বাস্তব সত্যটি কেউ উচ্চারণ করেন না! কেউ জনগণের টেক্সের টাকায় রাষ্ট্র