শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

৩৩ হাজার ৮৪৯ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২০১৭-১৮ অর্থবছরে দেশের ৬৪ জেলার ৭৮টি এলাকায় ৩৩ হাজার ৮৪৯ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে রবিবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মামুনুর রশীদ কিরণের (নেয়াখালী-৩) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী দেশের ৬৪ জেলার ৭৮টি পল্লীবিদ্যুৎ পরিসেবার আওতায় এসব সংযোগ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মোট ৬ হাজার ৪১৫ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে। এর মধ্যে ১১ হাজার ৩৬৩ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। এছাড়া ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে আরও ৪ হাজার ৯১৭ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

নসরুল হামিদ বলেন, নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি পরমাণু শক্তি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ আমদানি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ