শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কাতারকে বয়কট মুসলমানদের ভবিষ্যত নিরাপত্তার জন্যই: আস-সুদাইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ রকিব হাসান: মসজিদে হারামের ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি কাতারের বয়কট করা নিয়ে এক ভাষণে বলেছেন,  সৌদি সরকারের কাতারকে বয়কট করা একটি দূরদৃষ্টি সম্পন্ন ও উত্তম রাজনৈতিক কৌশলের আলামত। এমন পদক্ষেপ কয়েকটি রাষ্ট্র, বিশেষ করে কাতারের জন্য ভাল হবে বলে মন্তব্য করেন তিনি।

আস-শিহাব নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি বলেন, ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সৌদি সরকারের এই পদক্ষেপ বিশ্বের সকল মুসলমান ও কাতারের ভবিষ্যত নিরাপত্তার জন্য।

তিনি আরও বলেন, বাদশাহ সালমান বিশ্ব মুসলিমের নেতা এবং নিরাপত্তার জামিনদার। কাতারকে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেয়া বন্ধ করানোর জন্য সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন তিনি। মুসলমানদের নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা তার কর্তব্য।

আমার কি ভাগ্য পবিত্র রমজান মাসে আলেমদের দোয়া পেলাম: প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গত সপ্তাহে সৌদিসহ ৬ টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। এর ফলে সারা বিশ্বে সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। এরই প্রেক্ষিতে কাবার মসজিদে হারামের ইমাম এ কথা বললেন।

সূত্র: কুদরত ডকটম