রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রথম শ্রেণি থেকে ইংরেজি বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রথম শ্রেণি থেকে বাধ্যতামূলক করার মাধ্যমে ইংরেজি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

জাতীয় পার্টির সদস্য বেগম সালমা ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষাক্রমের আওতায় প্রতিটি শ্রেণিতে ইংরেজি পাঠদান যথাযথ করতে শিক্ষক সহায়িকা ও নির্দেশনা নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া ইংরেজি বিষয়ে শিক্ষকদের দক্ষ করে তোলার জন্য কাস্টমাইজড বিশেষ প্রশিক্ষণসহ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, একীভূত শিক্ষার আওতায় দেশের শতভাগ শিশুকে বিদ্যালয়ে আনার লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শ্রেণিকক্ষে প্রবেশের জন্য সকল বিদ্যালয়ে র‌্যাম্প নির্মাণ করা হচ্ছে। তিনি জানান, সরকার থেকে হুইল চেয়ার ও ক্র্যাচ প্রদানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, শ্রবণপ্রতিবন্ধীদের জন্য হিয়ারিং এইড প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অটিস্টিক শিশুদের সঠিকভাবে পাঠদানের জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভর্তির জন্য প্রতিটি উপজেলায় ৫০ হাজার টাকা করে 'অ্যাসিস্টিভ ডিভাইস' কেনা হয়েছে।

প্রগতিশীল আলেমদের হত্যার পরিকল্পনা করেছিল নব্য জেএমবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ