শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নেত্রকোনায় মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম বরখাস্তের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার মুহ্তামিম মুফতি মোঃ তাহের কাসেমীকে অন্যায়ভাবে বহিস্কার করার প্রতিবাদে রবিবার বিকালে নেত্রকোনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মুফতি তাহের কাসেমী ও তার অনুসারীরা।

সংবাদ সম্মেলনে মুফতি তাহের কাসেমী বলেন, অত্র অঞ্চলে দ্বীনী শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৪২ সালে জেলা শহরের বারহাট্টা রোডে ১২.০৭ শতাংশ জমিতে মিফতাহুল উলুম মাদরাসা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ২৫ শতাংশ ভূমির উপর মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া বিভিন্ন সময়ে মাদরাসার নামে দানকৃত মাদরাসা সংলগ্ন দক্ষিণ পাশে চারতলা একটি ভবন, দোকানপাট ও জমিজমাসহ মাদ্রাসার নামে অন্তত ২৪-২৫ কোটি টাকার সম্পদ রয়েছে। প্রতি বছর মাদরাসার বাসা, দোকান ভাড়া ও নিজস্ব ধানী জমি থেকে সহাস্রাধিক মন ধানসহ অন্তত ৪০-৫০ লাখ টাকার মত আয় হয়ে থাকে। মাদ্রাসার এই বিশাল সম্পত্তি ভোগ ও কর্তৃত্ব নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে শিক্ষকদের মতদ্বৈততা ও দ্বন্ধ-কোন্দলের সৃষ্টি হচ্ছে।

মাদ্রাসার সম্পত্তি ভোগ ও কর্তৃত্ব নিয়ে বিরোধের কারনে বিগত ২০১০ সালে চরম অচলাবস্থা সৃষ্টি হয়। অচলাবস্থা নিরসনে ২০১০ সালের ১২ আগস্ট আমাকে মাদ্রাসার মুহতামিম হিসেবে নিয়োগ দেয়া হয়। দক্ষতা ও বিচক্ষণতার সাথে কঠোরভাবে হাল ধরায় অল্প কিছুদিনের মধ্যে মাদ্রাসায় স্বাভাবিক অবস্থা ফিরে আসায় ছাত্র শিক্ষক অভিভাবকসহ সকলের মাঝে স্বস্থি ফিরে আসে। মাদ্রাসার নানা অনিয়ম, কতিপয় শিক্ষকের নেতিবাচক কর্মকান্ড প্রতিরোধ ও কমিটির সদস্যদের কাছে থাকা দোকান ঘরের ভাড়া বৃদ্ধিসহ মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্যোগ গ্রহন করায় প্রভাবশালী সুবিধাভোগীদের স্বার্থহানীর আশঙ্কায় তারা ঐক্যবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র শুরু করে।

মাদরাসার কাজে গত বছরের ৩ অক্টোবর নেত্রকোনা থেকে মোটর সাইকেল যোগে আটপাড়ায় যাবার পথে দরবেশপুর ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় আমি গুরুতরভাবে আহত হই। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা আমাকে সহায়তার পরিবর্তে নভেস্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমার চার মাসের অর্ধে