সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শ্রেণিকক্ষে মোবাইল ফোন বন্ধের সুপারিশ সংসদিয় কমিটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষকরা যাতে শ্রেণিকক্ষে মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ না করেন সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটি মনে করে, পাঠদানের সময় মোবাইল বেজে উঠলে শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে। তাই সহকারী শিক্ষকদের মোবাইল শ্রেণিকক্ষে প্রবেশের আগে প্রধান শিক্ষকের নিকট জমা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, বেগম উম্মে রাজিয়া কাজল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বিশেষ ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে চাকরিতে নিয়মিত করার পরামর্শ দেওয়া হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ