শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইটনায় বন্যার্তদের মাঝে এমপি তৌফিকের ব্যক্তিগত ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত এলাকা ইটনা উপজেলার নয়টি ইউনিয়নের আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার বন্যার্তদেরকে ব্যক্তিগত ত্রাণ সহায়তা দিয়েছে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মহামান্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ সময় প্রত্যেক কৃষকের মাঝে ২৫ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খলিলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসএস/