রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নিউইয়র্কে কুটনীতিক গ্রেফতারের প্রতিবাদ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিককে গ্রেফতারের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মাদ সাহেদুল ইসলামের গ্রেফতার ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন অন কনসুল্যার রিলেশনসের লঙ্ঘন।

বিষয়টি আশু সমাধানের জন্য ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে। বিজ্ঞপ্তিতে , বাংলাদেশের উদ্বেগ দ্রুত সমাধানের দ্রুত ব্যবস্থা নেয়ার আশা প্রকাশ করা হয়।

সোমবার (১২ জুন) নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মাদ সাহেদুল ইসলামকে তার গৃহকর্মীর করা এক মামলায় গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই গৃহকর্মী ২০১৬ সালের ১৭ মে থেকে সাহেদুল ইসলামের বাসা থেকে নিখোঁজ ছিল এবং তার নিখোঁজ হওয়ার বিষয়টি পরের দিন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিস স্টেট ডিপার্টমেন্টের সদর দফতরে আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে জানানো হয়।

১৯ মে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও স্টেট ডিপার্টমেন্টের সদর দফতরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। কিন্তু সাহেদুল ইসলামের গ্রেফতারের আগ পর্যন্ত এ বিষয়ে কোনও তথ্য স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে জানায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো সময় যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সহায়তা দিতে প্রস্তুত।

নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক গ্রেপ্তার

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ