শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

মসুলের শরণার্থী শিবিরে খাদ্যে বিষ; কয়েকশ মানুষ অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এমনিতেই ঠিকমতো খাবার জুটে না শরণার্থী শিবিরগুলোতে। মাঝে মাঝে দেয়া হয় বিষ। ইরাকের মসুলের কাছে উদ্বাস্তু ইরাকিদের এক শরণার্থী শিবিরে এমনই ঘটনা ঘটছে। সেখানকার খাদ্যে বিষক্রিয়ায় কয়েকশ’ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। প্রাণ হারিয়েছে এক শিশু।

বিবিসি এক প্রতিবেদনে বলেছে, মসুল ও ইরবিলের মাঝামাঝি অবস্থিত ওই শরণার্থী শিবিরের ইফতারের পর অনেকের পেট খারাপ হয় এবং বমি করতে থাকে। প্রায় ২০০ জনকে নিকটস্থ তিনটি হাসপাোলে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইরবিলের একটি রেস্তোরাঁয় রান্না করা খাবারগুলো এনেছিল কাতারি এক দাতব্য সংস্থা।

এদিকে কুর্দি বার্তা সংস্তা রুদা জানায়, এখন পর্যন্ত অসুস্থ হয়ে একজন শিশু মারা গেছে। অসুস্থ হয়েছেন ৭৫০ জনেরও বেশি। জাতিসংঘের মানবাধিকার কমিশন ক্যাম্পটি স্থাপন করেছে। মসুল ও আশপাশ থেকে পালিয়ে আসা ইরাকিরা এখানে আশ্রয় নেয়। ক্যাম্পটিতে বর্তমানে ৬২৩৫ জন বাস করে।

ইরাকের মসুলে আইএস এর ‘গ্রান্ড মুফতি’ আল-বাদরানি নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ