শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শাহবাগীরা এখন বুদ্ধির দুর্ভিক্ষে পতিত হয়েছে: মাওলানা নুর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ১৩ জুন মঙ্গলবার হেফাজতে ইসলাম মদিনা মুনাওয়ারা জোন এর উদ্যোগে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী’র আশু রোগমুক্তি কামনায় মদিনার নিউ মদিনা হোটেল মিলনায়তনে এক দু’আ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হেফাজতে ইসলাম মদিনা জোনের আমীর মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হুসাইন কাসেমী।

বিশেষ অতিথি ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক আযীয।

মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মদিনা জোনের সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন, স্কুল অব দ্যা হলি কুরআনের প্রিন্সিপাল মাওলানা মোস্তফা আল মাদানী।

প্রধান অতিথি তার বক্তব্যে আল্লামা শফী’কে জাতির দুর্দিনের কান্ডারী হিসেবে আখ্যা দিয়ে বলেন, তাঁর নেতৃত্বে আজ বাংলার তাওহিদী জনতা ঐক্যবদ্ধ। নাস্তিকরা শাহবাগ আন্দোলনে ইসলামের ঝান্ডাকে ছিড়ে ফেলার যে চক্রান্ত ও ষড়যন্ত্র করেছিল, ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে তিনি তা নস্যাৎ করে দিয়েছেন। শাহবাগীরা এখন বুদ্ধির দুর্ভিক্ষে পতিত হয়েছে।

তিনি সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য স্থাপন ও পরে তা অন্যত্র সরিয়ে নেওয়া সম্পর্কে বলেন, বংলাদেশকে যারা সেক্যুলার বানাতে চায় তারা কোনদিন সফল হবে না। মুর্তি না থাকলে মসজিদও থাকবেনা বলে যারা আস্ফালন করে এরা স্বীকৃত পাগল। এদের মনোবাসনা কল্পনাই রয়ে যাবে, কোনদিন পূর্ণ হবেনা। তিনি হেফাজত আমীরের রোগ মুক্তি কামনায় প্রবাসী মুসলমানদের দুআ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম মাদানি বলেন, আল্লামা আহমদ শফী যদি সঠিক সময়ে হাল না ধরতেন, তাহলে শাহবাগীরা দেশে আনন্দ মঠের উৎসব পালন করতো। তিনি সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করে বাংলাদেশের মানচিত্রকে যারা ঢেকে দিয়েছিল তাদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করারও আহবান জানান।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মদিনা সাংবাদিক পরিষদের সিনিয়র সহসভাপতি, লেখক কবি ও সাংবাদিক ফ ই ম ফরহাদ, মদিনা সাংবাদিক পরিষদের সহসভাপতি, দৈনিক প্রবাসীকাল ডটকমের সম্পাদক যাকারিয়্যা মাহমূদ, মদিনা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী রাশেদ, অর্থসম্