উবায়দুর রহমান খান নদভী
শিক্ষাবিদ ও সাংবাদিক
ছোট মনের মানুষ নিকৃষ্ট ও ঘৃণিত। মহানবী (সা:) বলেছেন, কৃপন বেহেশতে প্রবেশ করতে পারবে না। অনেকে বোঝে না যে কৃপন কাকে বলে। বাংলাদেশে নিজ দৃষ্টিকোন থেকেই মানুষ একে অপরকে কৃপন আখ্যা দেয়। অনেক সময় লোভী ও অপব্যয়কারী ব্যক্তিরা মিতব্যয়ী বা হিসেবী মানুষকে কৃপন বলে দোষারোপ করে। অভাবী বা ঋণগ্রস্ত মানুষকেও বাইরের লোকেরা কৃপন আখ্যা দেয়। যারা স্বল্প আয়ের মানুষ বা দরিদ্র কিন্তুু আল্লাহর দেয়া ভাগ্যকে মেনে নিয়ে সন্তুষ্টচিত্তে চলেন, যাদের চালচলন বা চেহারা দেখে বোঝা যায় না যে তারা অভাবী দরিদ্র, তাদেরও মানুষ কৃপন বলে ফেলে। এ জন্য কৃপন কারা তা জানা প্রয়োজন। শরীয়তের দৃষ্টিতে কৃপন ওই ব্যক্তি যে শরীয়ত নির্ধারিত আর্থিক ইবাদতগুলো সম্পাদন করে না। যেমন, জাকাত দেয়না, সাদকা করেনা প্রয়োজনে মানুষকে সহায়তা করে না, নিজ ব্যক্তি, পরিবার সমাজ ও ধর্মের প্রতিও শরীয়ত নির্দেশিত দায়িত্ব পালন করে না। এ ধরনের কৃপন সম্পর্কেই বলা হয়েছে যে, সে বেহেশতে যাবে না। (আল হাদীস)।
যারা জাহান্নামে যাবে তাদের ফেরেশতারা প্রশ্ন করবেন, কোন্ দোষে তোমরা জাহান্নামে এলে? জবাবে জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না। অসহায়কে খাদ্য দিতাম না, অভাবীদের সাহায্য করতাম না। (আল কোরআন) অন্যত্র আল্লাহ তায়ালা বলেন, মৃত্যুর সময় মানুষ বলবে, হে আল্লাহ, আমাকে আরেকটু সময় দিন। আমি দান সদাকা করে আসতে চাই। আমি নেক লোক হয়ে আসতে চাই। তখন জবাবে বলা হবে, মৃত্যুর নিধারিত সময় এসে গেছে এখন এক মুহূর্তও আগ পিছ করা হবে না। (আল কোরআন)।
প্রিয়নবী (সা:) বলেছেন, যে ব্যক্তির হাত খোলা না তার মধ্যে কোন কল্যাণ নেই। অন্য হাদীসে এসেছে, দানশীল লোক ইবাদত কম করলেও অপর ইবাদতকারী ছোট মনের মানুষের চেয়ে বেশি মর্তবা পাবে। প্রিয়নবী (সা:) নিজে ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দানবীর। নিজে না খেয়ে থেকেও অর্জিত সম্পদ মানুষকে দিয়ে দিয়েছেন। ঘরে কিছু না থাকলেও বলেছেন, বাজার থেকে বাকিতে প্রয়োজনীয় বস্তু নিয়ে যাও। আমি পরে দাম পরিশোধ করব। এমনটি তিনি অমুসলিমদের জন্যও করেছেন। তার ৬৩ বছরের পার্থিব জীবনে তিনি কোনদিন কোন প্রকৃত অভাবি ও ভিখারিকে ‘না’ বলেননি। ঋণ করে হলেও দান করেছেন। হাদীস শরীফে এসেছে, প্রতিবছর রমজান মাস এলে প্রিয়নবীর দানের হাত বেশি করে খুলে যেত এবং তা প্রবাহিত বাতাসের চেয়েও বেশি গতিময় হত। তার হাতে সম্পদ থাকলে তিনি মানুষকে এমন দানই দিতেন যে, এ লোকটির আর অভাব থাকত না। যেমন একবার তিনি এক সাহাবীকে একটি বড় স্বর্ণের চাকা দিয়ে দিয়ে ছিলেন আরেক সাহাবীকে