রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সুইডেন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে সুইডেনের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। এছাড়াও দুই নেতা একান্তে বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দেয়া ভোজসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী রয়্যাল প্যালেসের অডিয়েন্স হলে সুইডেনের রাজা ষোড়শ গুস্তাভ এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সুইডেনের প্রধানমন্ত্রী লোফডেনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

প্রধানমন্ত্রী বাংলাদেশ-সুইডেন বাণিজ্য ও বিনিয়োগ ফোরামের একটি বিজনেস ডায়ালগে অংশ নেন এবং প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এটি ছিল সুইডেনে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সরকারি সফর।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ