রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফখরুলের গাড়ি বহরে হামলাকারীদের বিচার হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, চট্টগ্রামে বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হামলার পর রোববার গণমাধ্যমে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। হামলাকারীরা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ফখরুলের উপর হামলায় খালেদা জিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

এর আগে, রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয় বিএনপি মহাসচিবের গাড়িবহর।

রাঙ্গুনিয়ার ইছাখালী হাসপাতালের সামনে সংগঠিত এ হামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় নেতা আহত হন।

হামলায় আহতরা হলেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ