মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

কিশোরগঞ্জে অস্ত্রসহ ৬ অপহরণকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের শ্যালক ওমর ফারুক রাসেলসহ (৩৫) ছয় অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

এ সময় আমেরিকান একটি পিস্তল, দুটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার রাতে বাজিতপুর উপজেলার সাতবাড়িয়া এলাকায় ওমর ফারুক রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটক অন্যরা হলেন- রাসেলের সহযোগী শাহীন ইবনে শিহাব, মো. গোলাম কাওসার মন্টু, রাকিবুল হাসান রাকিব, মো. মান্নান মিয়া ও সোহানুর রহমান সোহান।

র‌্যাব-১৪, সিপিসি-৩ (ভৈরব ক্যাম্প) কোম্পানি কমান্ডার মেজর নাজমুল আরেফিন পরাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গত ৭ জুন ভৈরব-সিলেট মহাসড়ক এলাকা থেকে মিথুন নামে খুলনার ব্যবসায়ীকে একটি প্রাইভেটকারসহ অপহরণ করে ওমর ফারুক রাসেল ও তার সহযোগিরা। এরপর তার পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি র‌্যাবকে জানানো হলে অপহরণকারীদের ধরতে ফাঁদ পাতে র‌্যাব।

র‌্যাবের পরামর্শে মিথুনের আত্মীয়রা প্রাথমিক অবস্থায় এসএ পরিবহনের মাধ্যমে ৭ লাখ টাকা পাঠানো হয়েছে বলে রাসেলকে জানায়। রোববার সন্ধ্যায় ভৈরব এসএ পরিবহন থেকে রাসেলকে ফোন করে তার নামে ৭ লাখ টাকা এসেছে বলে জানানো হয়।

খবর পেয়ে রাসেল ও শিহাব টাকা আনতে এসএ পরিবহনে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা র‌্যাব সদস্যরা তাদের আটক করে। আটকের পর তাদের সাথে নিয়ে রাসেলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় অপহৃত মিথুনকে উদ্ধারের পাশাপাশি অপর চার অপহরণকারীকে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ আটক করা হয়। উদ্ধার করা হয় মিথুনের প্রাইভেট কারটিও। এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ