রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘আল্লামা আহমদ শফী'র পূর্ণ সুস্থতার জন্য শবে কদরে বিশেষ দো'য়ার ব্যবস্থা করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক, উস্তাজুল আসাতিজা, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী আজ দীর্ঘদিন অসুস্থ অবস্তায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমান অনেকটা সুস্থ। তার পরিপূর্ণ সুস্থতার জন্য আগামীকাল পবিত্র শবে কদরে সকল মসজিদ ও মাদরাসায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করার জন্য সর্বস্তরের উলামায়ে কেরাম ও মুসলিম জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশে মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী।

আজ এক বিবৃতিতে আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, আল্লামা আহমদ শফী উলামায়ে কেরামসহ সকলের মুরুব্বী, জাতির অভিভাবক, মুসলিম উম্মাহর আধ্যাত্মিক রাহবার। আল্লাহ তাআলা যেন হযরতকে নেক হায়াত দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে দেন তার জন্য কায়মনোবাক্যে দোয়া করার আহবান করছি।

আল্লামা আহমদ শফীর স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি, উঠে বসতে পারছেন তিনি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ