শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

মহিমান্বিত লাইলাতুল কদর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। ‘লাইলুন’ আরবি শব্দ, এর অর্থ হলো রাত আর ‘কদর’ অর্থ সম্মান, সম্মানিত। লাইলাতুল কদর এর সমন্বিত অর্থ সম্মানিত বা মহিমান্বিত রাত।

পবিত্র কোরআনে লাইলাতুল কদরকে মহিমান্বিত এবং মর্যাদাবান রাত হিসেবে বর্ণনা করা হয়েছে। এই রাতের গুরুত্ব তুলে ধরে সুরা ‘কদর’ এ এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম রাত হিসেবে অভিহিত করা হয়েছে।

মূলত লাইলাতুল কদরের রাত্রি স্পষ্ট বা নির্দিষ্ট নয়। হাদিসে শরীফে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছ। কোনো কোনো ক্ষেত্রে ২৭ রমজানের রাত্রিকে ঈঙ্গিত করা হয়েছে।

তবে অধিকাংশ মুসলিম মনীষী ২৭ রমজানের রাতের প্রতি খুব গুরুত্বারোপ করেছেন। সেই হিসেবে ২৭ রমজানের রাত্রি তথা ২৬ তারিখ দিবাগত রাত আনুষ্ঠানিকভাবে পবিত্র লাইলাতুল কদর উদযাপন করা হয়।

মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে প্দেরধানমন্শেত্ররী ও রাষ্ট্রপতি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা করেন। মহান আল্লাহ্র কাছে দেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন।

বাণীতে বলা হয়, পবিত্র শবে কদর সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, আল্লাহ্‌র দরবারে এটাই কামনা করি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ