রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কারী বেলায়েত হুসাইন ইন্তিকালে হেফাজতের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরানী শিক্ষা পদ্ধতির আবিস্কারক মাওলানা কারী বেলায়েত হুসাইনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আজ এক বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, মাওলানা বেলায়েত হুসাইন দেশে শিশুদের কুরআনী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

বাংলাদেশের মুসলিম সন্তানদের নুরানী পদ্ধতিতে সহীহ কুরআন, মাসয়ালা মাসয়িল, সুন্দর হস্তলিপি শিক্ষার যে খেদমত করে গেছেন তা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসীব করুন।

তারা মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জনান এবং দোয়া করেন আল্লাহ যেন তাদের সবরে জামীল দান করেন।

উল্লেখ্য তিনি আজ ২৪ জুন শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.. রাজিউন।

কেমন আছেন নুরানী পদ্ধতির আলো হাতে ঘুরে বেড়ানো কারী বেলায়েত হুসাইন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ