মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের ৬০গ্রামে ঈদের নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা আজ রবিবার ৩০রমজান আদায় পূর্বক পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে ঈদ উৎসব পালন করছেন।

শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শত বছর পূর্ব থেকে সৌদি আরবের সময়ানুযায়ী একদিন আগে থেকে রোজা পালন ও একদিন আগে ঈদ পালন করে থাকেন।

মির্জাখীল দরবার শরীফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ৪০ গ্রামের প্রায় দুই লক্ষাধিক মানুষ আজ ঈদ পালন করছেন।

এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের পরিচালনা কমিটির সচিব বজলুর রহমান বলেন, আমরা সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করে আজ রবিবার ঈদ পালন করছি। এছাড়া বোলায়খালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চন্দনাইশ এর বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছে তারাও ঈদ উৎযাপন করছে।

শেরপুরের ৬ গ্রামে সৌদির সঙ্গে মিলিয়ে পালিত হচ্ছে আগাম ঈদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ