গন্তব্য
আমিনুল ইসলাম হুসাইনী
'ও মন রমজানের ওই রোযার শেষে এলো খুশির ঈদ...'
আনন্দ মঞ্জিলের দক্ষিণ জানালা দিয়ে ভেসে আসছিল কাজী সাহেবের এই অমর সংগীতের সুরধারা। গতরাত থেকেই থেমে থেমে বেজে চলছে। সত্যি! এ এক অমর সংগীতই বটে। এটা ছাড়া বাঙালিদের ঈদের আনন্দই যেন মাটি। কিন্তু সবার মনেই কি আর আনন্দ দোলা দেয়? এই যেমন আনন্দ মঞ্জিলের বারান্দায় দাঁড়িয়ে থাকা বয়স পঞ্চাশের শুফিয়া খাতুনের? যার দু'চোখে এখনো লেগে অাছে দু'ফোটা বেদনার অশ্রু।
সুফিয়া খাতুনের সাথে আমার পরিচয় হয় বড় অাপার সুবাদে। অাসলে ওনি যে বাড়িটাতে থাকেন সেটা আমার বড় অাপার। বড় আপা বিলেত যাওয়ার আগে এটার তদারকির ভার অামার কাধেই ন্যস্ত করে গেছেন। বাড়িটির নাম যদিও আনন্দ মঞ্জিল। কিন্তু এখানে নিরানন্দ ছাড়া আনন্দের ছিটেফোঁটাও নেই। ঠিক যেন দানা ভরা ফল বেদানার মতো। ও হ্যাঁ, ভালো কথা। এই আনন্দ মঞ্জিল কিন্তু কোনো বিলাসবহুল ইমারত নয়। এটি স্রেফ একটি বৃদ্ধাশ্রম। মাস ছয়েক হলো সুফিয়া খাতুন এই আন্দ মঞ্জিল তথা বৃদ্ধাশ্রমে উঠেছেন। একেই বলে নিয়তি। নতুবা এমন সোনার সংসার ছেড়ে তাকে বৃদ্ধাশ্রমে আসতে হবে কেন?
এইতো গত ঈদেও তাঁর বাহুবন্ধনে ছিল আদরের নাতনী সামিয়া। পুত্র নাদিম আর পুত্রবধূ নীলা। তাদের সরব উপস্থিতিতে সুফিয়া খাতুনের ছোট্ট বাড়িটা যেন হয়ে উঠে ছিল বেহেস্তের বাগান।
সুফিয়া খাতুনের স্বামী আরিইফুর রহমান যখন রোড এক্সিডেন্টে মারা যান তখন সুফিয়া খাতুনের বাবা জনাব অাজমল সাহেব মেয়েকে অন্যত্রে বিবাহ দেয়ার জন্য বহু চেষ্টা করেছিলেন। কিন্তু সুফিয়া খাতুন তাতে সম্মত হননি। ছেলে নাদিমের দিকে তাকিয়েই জীবনের বৃহৎ অংশ পার করে দেন। স্বামীকে হারিয়ে সুফিয়া খাতুন যতটা না কষ্ট পেয়েছেন, তার চেয়ে বহুগুণ কষ্ট সয়েছেন নাদিমকে বড় করতে। প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়েও যে তিনি ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন সেটা সত্যিই সাহসের ব্যাপার।
নাদিম এখন ভালো চাকরি করে। পুত্রবধূও চাকরিজীবী। সকাল অাটটায় ঘর থেকে নাদিম ও নীলা একসাথে বের হয়। এর কিছুক্ষণ পর বের হয় সামিয়া। সামিয়াকে স্কুলবাসে তুলে দেয়ার পরই সুফিয়া খাতুন একাকী হয়ে পড়েন। আগে অবশ্য একটা কাজের মেয়ে ছিল। তার সাথে সুখ দুঃখের কথা বলেই সময় পার করে দিতেন। কিন্তু ভাগ্যে তার এই সুখ বেশিদিন টিকল না। ঝরা বকুলের মতো শুকিয়ে গেছে পুত্রবধূ নীলার অতিবুদ্ধিতে।
একদিন কী এক বিষয়ে কথা হচ্ছিল নীলা আর নাদিমের। নাদিমকে কিছুটা উত্তেজিতই মনে হচ্ছিল। নীলা নাদিমকে চাপà