শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছরের মতো এবারও রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার ঈদের নামাজের পর বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের লোকদের সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম রবিবার জানান, আওয়ামী লীগ সভানেত্রী ঈদের দিন গণভবনে প্রথমে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সকল স্তরের মানুষ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে ১১টা থেকে একই স্থানে বিচারক ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।