বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইজারার মাধ্যমে বিনিয়োগের হুকুম ও নীতিমালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মাদ শোয়াইব

ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মুরাবাহার পর যে বিনিয়োগটি বেশি করে থাকে, তা হচ্ছে ইজারা বা লিজিং। এটি ইসলামী অর্থনীতিতে মৌলিক কোনো বিনিয়োগ পদ্ধতি নয়, বরং বিজ্ঞ মুফতিরা ইসলামী ব্যাংকিং শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে এর অনুমতি দিয়েছিলেন।

ইজারা বৈধতার ব্যাপারে রাসুল সা. এর হাদিসে বর্ণিত হয়েছে, নবী সা.) এর সহধর্মিণী আয়েশা রা. থেকে বর্ণিত, (হিজরতের ঘটনায়) তিনি বলেন, রাসুল সা. এবং আবু বকর রা. বনুদিল গোত্রের এক অভিজ্ঞ ব্যক্তিকে পথ দেখিয়ে দেয়ার জন্য মজদুর নিয়োগ করেন। লোকটি কোরাইশ-কাফেরদের ধর্মাবলম্বী ছিল। তারা দুইজন (নবী সা. ও আবু বকর রা.) নিজ নিজ সওয়ারি তার কাছে সোপর্দ করলেন এবং এ মর্মে প্রতিশ্রুতি নিলেন, তিন রাত পর তৃতীয় দিন সকালবেলা তাদের সওয়ারি সাওর পাহাড়ের গুহায় নিয়ে আসবে। (বুখারি : ২১২১)। এ হাদিসটি ইজারা বৈধতার স্পষ্ট প্রমাণ বহন করে।

‘ইজারা’ শব্দের শাব্দিক অর্থ হলো কোনো জিনিস ভাড়ায় প্রদান করা। ইসলামী ফিকহের পরিভাষায় ইজারা পৃথক দুটি পদ্ধতির জন্য ব্যবহৃত হয়ে থাকে।

১. প্রথম পদ্ধতি হলো ইজারা অর্থ কোনো ব্যক্তি থেকে শ্রম গ্রহণ করা, যার বিনিময়ে তাকে বেতন-ভাতা প্রদান করা হবে। এটিকে (আল ইজারাতু আলাল আমাল) বলে। ইংরেজিতে এটিকে Hiring workers for their labor বলে। এ পদ্ধতিতে যিনি শ্রম গ্রহণ করবেন, তাকে ‘মুস্তাজির’ বা ইজারাদার ও যিনি শ্রম দেবেন, তাকে ‘আজির’ বা শ্রমিক বলা হয়। যেমন রাশেদ কোনো কুলিকে তার মালামাল এয়ারপোর্টে পৌঁছে দেয়ার জন্য ভাড়ায় নিল। তাহলে রাশেদ হলো ‘মুস্তাজির’ আর কুলি হলো ‘আজির’। উভয় পক্ষের মাঝে সাব্যস্তকৃত লেনদেনকে ‘ইজারা’ বলা হচ্ছে। এ ধরনের ইজারায় যে ‘আজির’ বা শ্রমিক নিয়োগ করা হয়, তাকে দুই ভাগে ভাগ করা যায়।

(ক) আল আজিরুল খাস : ‘আল আজিরুল খাস’ বলা হয় তাকে, যিনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য শ্রম বা সেবাদানের চুক্তিতে আবদ্ধ হন। ওই সময়ে তিনি অন্য কাউকে শ্রম দিতে পারবেন না। বরং চুক্তিবদ্ধ পূর্ণ সময়কাল মুস্তাজিরের কাজেই তাকে ব্যস্ত থাকতে হবে। যেমন কোনো ব্যক্তি অপর কাউকে মাসিক বেতনের ভিত্তিতে অফিসে ম্যানেজার হিসেবে রাখল। অথবা নির্দিষ্ট সময় ছাগল চড়ানোর জন্য কাউকে ভাড়ায় নিয়োগ করল ইত্যাদি।

(খ) আল আজিরুল মুস্তারিক : ‘আল আজিরুল মুস্তারিক’ বলা হয় তাকে, যিনি একই সময়ে একাধিক ব্যক্তিকে সেবা বা শà