রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সারাদেশের ফিলিং স্টেশনে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের জন্য গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ফলে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ থাকবে না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের গণসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে এতথ্য জানান।

তিনি বলেন, 'আমরা এ ব্যাপারে পেট্রোবাংলা থেকে যে চিঠি পেয়েছি। সেখানে সারাদেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা বলা হয়েছে।'

ঈদের ছুটির সময় কলকারখানায় গ্যাসের ব্যবহার কম থাকায় গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্য এ সময়কে বেছে নেয়া হয়েছে বলে জানান ওয়াহিদুজ্জামান।

তবে মঙ্গলবার ছিল ঈদের ছুটির শেষ দিন। ফলে আজ (বুধবার) সারাদিন ফিলিং স্টেশনগুলোয় গ্যাস বন্ধ থাকলে বিপত্তি দেখা দিতে পারে।

গরু ছাড়াই গরুর দুধ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ