শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গরুর গোশত কেনায় ভারতে আবারও মুসলিমকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বাজার থেকে গরুর মাংস কিনে ফেরার পথে আলিমুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এছাড়া মাংস কিনে যে মারুতি গাড়িতে তিনি বাড়ি ফিরছিলেন সেটিতে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝাড়খণ্ডের রামগড় জেলার নয়াসরাই গ্রামে এ ঘটনা ঘটে।

অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৃহস্পতিবারই বলেছিলেন, গো-ভক্তির নামে মানুষ খুন করা কোনো মতেই বরদাস্ত করা যায় না। প্রায় কাছাকাছি সময়ে স্বঘোষিত গোরক্ষক বাহিনী ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে।

জানা যায়, চিতরপুর বাজার থেকে গরুর মাংস কিনে আলিমুদ্দিন একটি মারুতি গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিলেন। বাজারটির মোড়ের কাছে তার গাড়ির গতিরোধ করে একদল মানুষ। গাড়িটি ঘিরে ফেলে তারা টেনেহিঁচড়ে বের করে আলিমুদ্দিনকে। বলে, ‘গোমাংস কিনেছিস? আয়, দেখছি তোকে!’

তারপর তার ব্যাগ থেকে গরুর মাংস বের করে। সঙ্গে সঙ্গে আলিমুদ্দিনকে বেধড়ক মারধর শুরু করে উত্তেজিত ব্যক্তিরা। তার মারুতি গাড়ি ভাঙচুর করার পর তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

পরে অজ্ঞান অবস্থায় আলিমুদ্দিনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে পুলিশ এসে গোটা এলাকাটি ঘিরে ফেলে।

দুইদিন আগে গিরিডিতে 'গোরক্ষকরা' আরও একজনের ওপর হামলা চালায়।

সূত্র : আনন্দ বাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ