বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি মাদরাসায় কারিগরি শিক্ষা : আমার দেখা কিছু বদলে যাওয়া জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাবীব আবদুল্লাহ : আমি তখন একটি কওমি মাদরাসার নাযেমে দারুল ইকামা৷ এই  পদে ছিলাম এক যুগ৷ সাথে দায়িত্ব ছিলো নাযেমে তালিমাতেরও৷ এই পদে দুই যুগের উপরে৷ দায়িত্বের সূত্রে অভিভাবকগণ আমার কাছে ছেলেদের সমস্যাগুলো বলেন এবং প্রয়োজনে পরামর্শ নেন৷ আমি আমার মতো করে সুপরামর্শ দেবার চেষ্টা করি৷ ইচ্ছে করে কুপরামর্শ দেই নি কখনও৷

এক শায়খুল হাদীস সাহেব এলেন একবার৷ ছেলে চরম সব কিছুতেই৷ আমার কামরায় রাখতে বললেন৷ আমি আমার কামরায় তালেবে ইলম রাখা পছন্দ করি না৷ আমার উস্তায বলেছিলেন তালেবে ইলম থেকে কোনো খেদমত না নেয়া৷ আমি তখন মাদরাসার বড় এক কামরায় একা থাকি এবং আমার ছিলো অনেক বই নানা বিষয়ের৷

দারুল উলুম দেওবন্দ বহু আগ থেকেই কারিগরি শিক্ষা দিয়ে আসছে: মুফতি জহির ইবনে মুসলিম

তবে সেই তালেবে ইলমের প্রতি বিশেষ নেগরানির জিম্মাদারি নিলাম৷ ছেলে দরসে ঠিক মতো থাকে না৷ থাকলেও পড়ে না৷ একদিন ডেকে বললাম, তোমার কী ভালো লাগে?

- পড়া ভালো লাগে না, মোবাইল ভাঙ্গা ভালো লাগে৷ ভালো লাগে কম্পিউটারে কী আছে তা ভেঙ্গে দেখা আমি তাকে পড়ালেখার যত ওয়াজ নসিহত করলাম সব ব্যর্থ হলো৷

একদিন সে সামানপত্র নিয়ে পালিয়ে গেলো৷ ছেলেটির নাম শাকির৷

দুই.

দরসে একটি হাফেয ছেলে৷ মেধাবী৷ কম কথা বলে৷ তবে ক্লাসে ভালো পড়ালেখা পারে কিন্তু পরীক্ষা ছাড়া সে পড়ে না৷ হেদায়েতুন্নাহু পড়ে৷ আমি আরবী সাহিত্যে পড়াই৷ ছেলেটি দরসে অমনোযোগী হয়েও পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষে থাকে৷ মুখে সবসময় হাসি হাসি ভাব৷ মিষ্টি চেহারা তার৷ বাড়তি কোনে বই পড়তে বললে সে বলল, আমার পড়তে ভালো লাগে না৷ - তোমার কী করতে ভালো লাগে?

- যন্ত্রের ভেতরে কী আছে তা দেখতে ভালো লাগে৷ মন চায় ইঞ্জিনিয়ার অইতাম৷ ছেলেটি বার্ষিক পরীক্ষা না দিয়ে চলে গেলো এবং মাদরাসায় এলো না৷

ধরে নিলাম ছেলেটি সাজিদ৷

কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ: এটুআই ও ইকরার চুক্তিসই

তিন.

ঈদের আগে আমি জামা কাপড় বানাতে আগ্রহী নà