শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কুয়েত আমিরের হাতে লিখিত বক্তব্য পেশ করল কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: নিজেদের উপর আরোপিত অভিযোগের লিখিত জবাব দিল কাতার। সোমবার কুয়েতের আমিরের কাছে হস্তান্তর করা হয় জবাব। খবর আল জাজিরার।

সৌদিসহ চার আরব দেশ যে শর্তগুলো দিয়েছিল তার সময় শেষ হওয়ার পর কুয়েতের আমির শেখ সাবাহ’র অনুরোধে আরও দুইদিন সময় বাড়িয়ে দেয়া হয়। এর প্রথম দিনই কাতার তার জবাব লিখিত আকারে পেশ করল।

তবে কাতার কি উত্তর দিয়েছে তা এখনো জানা যায়নি। বুধবার মিশরের কায়রোতে সৌদি আরব, মিশর, বাহরাইন ও আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে তা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ইতিপূর্বে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি জোটের কোন শর্তই মানা হবে না বলে ঘোষণা দেন। সোমবার সকালে তিনি কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ'র সঙ্গে দেখা করে কাতারের রাষ্ট্রীয় বক্তব্য হস্তান্তর করেন।

উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে মধ্যপ্রাচ্যের দেশ কাতার সংকটের মধ্যে পড়ে। অবরোধের দুই সপ্তাহ পর চারটি দেশ কাতারকে ১৩টি শর্ত দিয়ে তা পূরণের জন্য ১০ দিনের আল্টিমেটাম দেয়। এর মধ্যে টেলিভিশন চ্যানেল আলজাজিরা বন্ধ, ইরানের সঙ্গে সম্পর্ক শিথিল করা, কাতার থেকে তুরস্কের ঘাঁটি সরিয়ে নেওয়ার মতো ব্যাপারও রয়েছে।

৪৮ ঘণ্টা সময় পেল কাতার; মধ্যস্ততায় কুয়েতের আমির