শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাওমি মাদরাসা শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ; প্রস্তুতি ও কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুর রহমান গিলমান

দীর্ঘ ২ মাস বিরতির পর শাওয়াল মাসে কওমি মাদরাসাসমূহের প্রাণচঞ্চলতা ফিরে আসে। ইলমে দীন অন্বেষণের গভীর প্রেরণা নিয়ে তালিবুল ইলমরা সফরের কষ্ট স্বীকার করে বহু দূরদূরান্তে যায়। বাবা-মার স্নেহ, আত্মীয়- স্বজনদের আদর-মমতা সব বিসর্জন দিয়ে নিজ বাড়িতে ভালো থাকা- খাওয়া সব কিছু ছেড়ে দিয়ে ভিন্ন এলাকায় ভিন্ন পরিবেশে গিয়ে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা। মাদরাসাকে নিজেদের বাড়ি-ঘর বানিয়ে, উস্তাদদের নিজের বাবা-মা’র তুল্য মনে করে এবং ছাত্রদের ভাইয়ের মর্যাদা দিয়ে বছরের পর বছর অতিক্রম করে তারা। নিঃসন্দেহে তাদের এই ত্যাগ ও কুরবানি নজীরবিহীন।

এই ত্যাগ ও কুরবানির বদৌলতে আল্লাহ তা‘আলা মুসলিম উম্মাহর এই সম্প্রদায়কে দান করছেন উলুমে নববীর মতো দৌলত। তাদের এই ত্যাগ ও কুরবানীকে আরও সফল ও সার্থক করে তুলতে ইলমে দীন অর্জনকালীন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রয়োজন। বিশেষ করে বছরের শুরু থেকেই সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে মেহনত করতে পারলে ইনশাআল্লাহ নিজের জীবনকে ভিন্নভাবে দেখতে পাবে। দু’একজন তালিবুল ইলমও যদি এর ওপর আমল করে তাহলে এই লেখাটি সার্থক হবে।

প্রথম কাজ নিয়তের বিশুদ্ধতা। ইলম দ্বারা নিজে এবং অন্যের উপকৃত হওয়া নিয়তের শুদ্ধতা এবং বিশুদ্ধতার ওপর নির্ভর। আল্লাহ না করুক- ইলম শিক্ষা দ্বারা উদ্দেশ্য যদি দুনিয়া, মান-মর্যাদা, ধন-সম্পদ কিংবা বড় বড় উপাধি অর্জন করা হয়, তাহলে এই নিয়তের কারণে দুনিয়াতেই সে দুনিয়াবাসীর কাছে লাঞ্ছিত হবে। আর আখেরাতে এই সমস্ত ব্যক্তিদের উল্টো মুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ইলমই তখন তার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মুসলিম শরিফের হাদিসে এই বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে- ‘কিয়ামতের দিবসে এমন এক ব্যক্তি- যে ইলম শিখেছে এবং অপরকে শিখেয়েছে, কুরআনুল কারিম পড়েছে, তাকে জিজ্ঞেস করা হবে, তুমি যা শিখেছ সে অনুযায়ী কি আমল করেছ? তখন সে বলবে, আমি ইলম শিখেছি এবং (সে অনুযায়ী আমল করে) অপরকে শিখিয়েছি, কুরআন পড়েছি। তখন তাকে বলা হবে, তুমি মিথ্যা বলছ। তুমি এই জন্য ইলম শিখেছ যে, লোকেরা তোমাকে আলেম বলবে। আর তা দুনিয়াতে