শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধদের প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার বিকেলে জেলার পৌর শহরের কাউতলি এলাকার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিক প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন তিনি।

এ সময় মুশফিক বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও দেশের জন্য সম্মান বয়ে আনবে।’

জেলা ক্রীড়া সংস্থা ও শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল চৌধুরী মন্টু, ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মুন্না আজিজ প্রমুখ।এর আগে দুপুরে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া শারীরিক প্রতিবন্ধী দল এবং গাজীপুর গ্লোরিয়াস শারীরিক প্রতিবন্ধী দল। ম্যাচে গাজীপুর গ্লোরিয়াস প্রতিবন্ধী দলকে ১৩ রানে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী দল। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন।