শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

সাভারে দুই মডেলকন্যাকে গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সভারে দুই মডেল তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। গতকাল এ অভিযোগে সাভার থানায় মামলা দায়ের করেছেন দুই তরুণী। তারা মিউজিক ভিডিওর মডেল।

পুলিশ এরই মধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে দুই তরুণীকে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে সাভার মডেল থানায় মামলাটি করেন গণধর্ষণের শিকার ওই দুই তরুণী।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মাস তিনেক আগে ওই দুই মডেলের সঙ্গে লিটন নামে এক ব্যক্তির পরিচয় হয়। গত বৃহস্পতিবার রাতে লিটন নাটকে অভিনয় করার সুযোগ দেয়ার কথা বলে তাদের সাভারে ডেকে আনেন। পরে তাদের সাভার সোবানবাগ এলাকার একটি ছয়তলা ভবনের ২য় তলায় নিয়ে যাওয়ার পর লিটন তার দুই সহযোগীর সহায়তায় তাদের ধর্ষণ করেন।

এসময় দুই তরুণী চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্ত লিটন সহযোগীসহ কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে ডিবি পুলিশ তরুণীদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, পুলিশ এরই মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

ধর্ষণ বাড়ছেই; একমাসে শিকার ৩৩২ নারী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ