শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

গভীর রাতে মসজিদে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ভেতরে থাকা মালামাল ও স্থাপনা পুড়ে গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, একটি টিনের মসজিদে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর ও ফ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজনের চেষ্টায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মসজিদের ভেতরে কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মোট ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ