শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে আবারও রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার বাজার। ডলারের দাম কমে যাওয়ায় সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করার পর এবং মার্কিন-ইরান উত্তেজনা কিছুটা কমার সঙ্গে সঙ্গে ডলারের দাম কমায় স্বর্ণ ও রুপার দাম বেড়েছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৬৩ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ শতাংশ বেড়ে ৫ হাজার ১৮৪ দশমিক ৯০ ডলারে উঠেছে।

মার্কিন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ব্যবসায়ীরা বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক হিসেবে দেখছেন। এতে ডলারের দাম কমেছে, যদিও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি তুলনামূলকভাবে কম ছিল।

রয়টার্স জানায়, চীনের চন্দ্র নববর্ষের ছুটির কারণে মূল ভূখণ্ডের বাজার বন্ধ থাকায় স্বর্ণের লেনদেনের পরিমাণ কম এবং দাম অস্থির হয়েছে। মঙ্গলবার থেকে লেনদেন পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
 
বিশ্লেষকরা বলছেন, মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুল্ক আরোপের ক্ষমতাকে কিছুটা সীমিত করলেও এটি বাণিজ্য অংশীদার বা কোম্পানিগুলোর জন্য পুরোপুরি অনিশ্চয়তার অবসান ঘটায়নি। তবে বাজারে স্বর্ণের ওপর চাহিদা বেড়ে গেছে।
 
সিএমই’র ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছর ফেডারেল রিজার্ভ তিনবার সুদের হার কমাতে পারে বলে আশা করছে বাজার। অন্যদিকে, ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে প্রস্তুত।
 
অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও উত্থান দেখা দিয়েছে। স্পট রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৭ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে, স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ১৮২ দশমিক ৬০ ডলারে উঠেছে, আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৩ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ