শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ধর্মে এত বিবাদ কেনো? আত্ম কলহের নয়া ক্রুসেড (২)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমদ সেলিম রেজা

আল্লাহ একজন। আখেরী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। কোরআন শরীফ একটি। তাহলে হাদিস শরীফ এতোগুলি কেন? ইসলামের শরিয়তও একটি। তাহলে ধর্মের নামে দেশে দেশে আলেম ওলেমাদের এতো মতভেদই বা কেন? সবই কী শ্রেষ্ঠত্বের লড়াই? তাইলে সেক্যুলারিজমের দোষ কী?
ধার্মিক লোকেরা কী দুনিয়ায় শ্রেষ্ঠত্বে জন্য লড়াই করে না আখিরাতের শ্রেষ্ঠত্বে জন্য লড়াই করে?

ইসলামে ধার্মিক কে? যার কুর্তা পাগড়ি ও দাঁড়ি যত লম্বা তা দিয়েই কি ধার্মিক নির্ধারিত হয়? নাকি কার ভক্ত মুরিদ বা অনুসারী কত-সেই সংখ্যা দিয়ে নির্ধারিত হয়? নাকি যিনি আল্লাহকে ভয় পান এবং নবীজির পথে চলেন তিনিই ধার্মিক। নাকি ধার্মিক হতে হলে শিয়া-সুন্নী বা হানাফি না রফে হতে হয়?

সঠিক দর্শন কোনটা? উম্মি মুসলমান হিসেবে দর্শনের শ্রেষ্ঠত্ব বাছাই করব কিভাবে?

কঠোর স্বভাবের ওহাবী, সালাফী দর্শন না কোমল স্বভাবের তরিকতের পথ? জিহাদের পথ কোনটা আর শাহাদাতে কারবলার পথ কোনটা? শাহাদাতে কারবালার পথ কী জিহাদের পথ ছিল না সিরাতুল মোস্তাকিমের পথ ছিল? ইমাম হোসাইন রা. কী যুদ্ধ করতে করবালায় এসেছিলেন না যুদ্ধ করে এজিদকে পরাজিত করতে চেয়েছিলেন? তিনি যুদ্ধ না করে মদিনায় ফিরে যেতে চেয়েছিলেন কেন? বাইয়্যাত কী? কুফাবাসীরা কেন বাইয়্যাত হতে চেয়েছিল? বাইয়্যাতের খবরে রাষ্ট্রের প্রশাসক উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ হয়ে উঠল কেন? ইসলাম কী বাইয়্যাত সমর্থন করে? এসব প্রশ্নের মিমাংসা কী?

আমার এক বাতেনী হুজুর আছেন। ঘরকুনো। খুব একটা বাইরে বের হন না। তো তাকে একা পেলেই আমার যেন প্রশ্নের শেষ নেই। উনিও চুপচাপ শুনে যান। কখনো মৃদু মৃদু হাসেন। কখনো উত্তর দেন। কখনো দেন না। কখনো নিজের মধ্য খুঁজে দেখতে বলেন। সেদিন তিনি আমার কাছে জানতে চাইলেন, আরো কোন প্রশ্ন আছে? না হয় আমি উঠবো। তারপর বল্লেন, শুধু মনে রাখিস বেশি প্রশ্ন করা শয়তানের খাইছিয়াত। তবে জানার জন্য মিমাংসার জন্য জায়েজ।

হুজুর আমার প্রশ্নের শেষ নাই। তবে প্রশ্ন করে আপনারে জ্বালাতন করার কোন ইচ্ছা আমার নাই। কিন্তু মিমাংসা তো চাই। তিনি বললেন, বল।

- ধর্মের বয়ানে আসা খারেজী কী? মুতাজিলা বা রাফেজী কী? শরিয়ত কী মারেফাত কী? তরিকত বা হাকিকতই বা কী? শিয়া কী সুন্নী কী? হাম্বুলি, শাফেয়ী বা মালেকি কী? হুজুর হাসেন।

আচ্ছা বলতে পারেন, বিবিসি হঠাৎ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনের ফাঁসি দেওয়ার à