শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উঁচু মানের আলেম তৈরি করবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তঃমাদরাসা প্রতিযোগিতা ২০১৭’ এর উদ্বোধন করেছেন শিক্সামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উঁচু মানের আলেম তৈরি করবে।

আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‌‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে ইসলামি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।আলেমদের শত বছরের দাবির প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে আরো উচুমানের আলেম তৈরি হবে।

আলিম ফল প্রত্যাশীদের সেশনজটমুক্ত অনার্স ভাবনা

জঙ্গিবাদের ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামের নামে যারা ছাত্র-শিক্ষকদের বিপথগামী করছে, তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। তারা দেশকে এবং ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায়।

 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, জমিয়াতুল মোদার্রেছিন বাংলাদেশের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী এবং প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান মাওলানা আবু বকর বক্তৃতা করেন।

আলিয়ায় আলো ছড়াচ্ছে তামিরুল মিল্লাত

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ