শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সমকামিতা একটি অভিশাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবায়ের আহমাদ :

সুশৃঙ্খল জীবনের জন্য নিয়ম মানতে হয়। মানবজীবনকে পরিপাটি করতে নিজেদেরকে নিয়ে আসতে হয় নিয়মের বৃত্তে। কুকুর বিড়াল এবং বন্য প্রাণীদের পোশাক পড়তে হয় না; কিন্তু সভ্য জীব হিসেবে মানুষ নিজেদেরকে আবৃত করে পোশাকে। বন্য প্রাণিদের পানাহার ও যৌন চাহিদা পূরণের বাধ্যতামূলক কোনো নিয়ম না থাকলেও মানুষকে মানতে হয় বিশেষ নিয়ম। শান্তির জন্যই মানুষ নিজেদেরকে বৈধ ও অবৈধতার জালে আবদ্ধ রাখে। আর এ গুণটিই মানুষকে , অন্যসব প্রাণি থেকে করেছে আলাদা। দিয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা। কিন্তু একজন মানুষও যখন কুকুর বিড়ালের মতো লাগামহীন হয়ে যায় তার শ্রেষ্ঠত্ব কি আর থাকে?

বন্য প্রাণীরাও যৌন চাহিদা পূরণে বিপরীত লিঙ্গের দ্বারস্থ হয়। কুকুর বিড়ালও সমলিঙ্গের সঙ্গে যৌন চাহিদা পূরণে অনাগ্রহী। মানবসমাজ তো বটেই চতুষ্পদ জানোয়াররাও সমকামিতাকে ঘৃণা করে। কিন্তু যেই সমকামিতার অপরাধে একটি জাতিকে ধ্বংসের ভয়াল পরিণতি বরণ করতে হয়েছে সেই ঘৃণ্য কাজটিকেই ‘আধুনিকতা’ এবং ‘অধিকারের’ কথা বলে আবার ছড়িয়ে দিতে কিছু মস্তিষ্কবিকৃত মানুষের চেষ্টা চলছে অব্যাহতভাবে। দৈহিকভাবে মানুষ রেখে চেতনায় পশু বানিয়ে দেয়ার প্রতিযোগিতা।

অভিষপ্ত গোষ্ঠি কওমে লুত ধ্বংশ হয়েছিল সমকামের অপরাধে। হজরত লুত (আ.) এর জাতি ছিল সমকামী। হজরত লুত তাদেরকে এহেন কাজ থেকে বিরত থাকার এবং হালাল পন্থায় নারীদের সঙ্গে তাদের যৌন চাহিদা পূরণ করার অনুরোধ করেছেন বারবার। কিন্তু কে শুনে লুতের কথা! হজরত লুত ব্যর্থ হলেন। এমতাবস্থায় তার ঘরে চারজন সুদর্শন যুবক মেহমান আসলো। মেহমানের আগমণের খবর পেয়ে সমকামে অভ্যস্ত লোকেরা মেহমানদের সঙ্গেই কুকর্ম করতে চাইল। হজরত লুত ভীত হলে যুবক চারজন তাঁকে বললেন, ‘হে লুত, আমরা ফেরেশতা’।

সুরা হুদের ৮১ নং আয়াতের তাফসিরে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, দুর্বৃত্তরা (সমকামী) হজরত লুত আ. এর গৃহদ্বারে সমবেত হলে তিনি গৃহদ্বার বন্ধ করে দিলেন। ফেরেশতাগণ গৃহে অবস্থান করছিলেন। আড়াল হতে দুষ্টুদের কথাবার্তা শুনছিলেন। দুর্বৃত্তরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ এবং দরজা ভাঙতে উদ্যোগী হলে লুত আ. ভীত হয়ে পড়েন। ফেরেশতারা তাকে অভয় দিয়ে ঘরের দরজা খূলে দিতে বললেন। হজরত লুত আ. দরজা খুলে দিলে জিবরাইল আ. দুষ্টুদের প্রতি তার পাখা দিয়ে ঝাপটা দিলে তারা অন্ধ হয়ে গেল এবং পালাতে লাগল। (তাফসিরে মাআরিফুল কোরআন: ৬৪০)।

আল্লাহ তায়ালা জিবরাইল আ. কে আজাবের জন্য পাঠালেন। তিনি তার ছয়শত পাখা থেকে মাত্র একটি পাখা কাজে লাগালেন কওমে লুতকে শাস্তি দিতে। পাখার এক কোণ দিয়ে অভিষপ্ত সে জাতিকে শূন্যে উঠালেন। কওমে লুতের কান্নার আওয়াজ ছড়িয়ে পড়লো দিগ্বিদিক। আবার নিক্ষেপ করলেন। ছাড় দেননি à