শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

মসজিদ থেকে বের করে ইমামকে নির্যাতন করলো বজরং দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার কাশ্মীরের এক মসজিদের ইমামকে নির্যাতন করলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং এর সদস্যরা। মসজিদ থেকে ওই ইমামকে টেনে-হিচঁড়ে বের করে এনে নির্যাতন করা হয়।

কাশ্মীরে অমরনাথে যাত্রীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বজরং সদস্যরা মিছিল করে। মিছিলের সময় তারা হিসারের জামে মসজিদের ইমামকে জোর করে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনে। সেখানে তারা ইমামকে 'জয় শ্রী রাম', 'জয় মাতা কি' স্লোগান উচ্চারণ করতে বলে। কিন্তু ইমাম তা না করায় তাকে মারপিট করা হয়।

৩০ বছর বয়সী মুহাম্মদ হারুন তার ওপর হওয়া বর্বরোচিত আচরণের বর্ণনা দিতে গিয়ে বলেন, বজরং দলের কর্মীরা আমাকে মসজিদের ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে। তারপর তারা আমাকে জোর করে 'জয় শ্রী রাম', 'জয় মাতা কি' স্লোগানগুলো উচ্চারণ করতে বলে। যেটা আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে। আমি ভয় পেয়েছিলাম। চুপ করে দাঁড়িয়েছিলাম। এরপর বজরং দলের কর্মীরা আমাকে একের পর এক চড় মেরেছেন। আমি চুপ ছিলাম।

কাশ্মীরের স্বাধীনতার প্রশ্নে প্রতিশ্রুত গণভোটের দাবি জানালো ওআইসি

হারুনের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত অনিল (৩০) নামের এক বজরং সদস্যকে গ্রেফতার করেছে হিসারের পুলিশ।

কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের ওপর সন্ত্রাস হামলার প্রতিবাদে বুধবার মিছিল করেছে বজরং দল। পুলিশের দাবি এই মিছিল চলাকালীনই হিসারের জামা মসজিদের কাছে চড়াও হয়ে এই কাণ্ড ঘটায় বজরং দলের কর্মীরা।

অভিযুক্তকে গ্রেফতার করার পর হিসারের এসপি মণীশ চৌধুরী জানিয়েছেন, ৩০ বছরের অনিল ওই অঞ্চলেরই বাসিন্দা, সামনেই একটি বাজারে দোকান রয়েছে তার। ভাইরাল হয়ে যাওয়া ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেই গ্রেফতার করা হয়েছে তাকে।

অভিযুক্ত অনিশ জেরায় স্বীকার করেছে, 'ভারত মাতা কি জয়' বলতে বলা হলে, শাহী ইমাম তা বলেননি, তাই তিনি চড় মেরেছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ