আওয়ার ইসলাম : দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৬ জুলাই “হেফাজতের নতুন কান্ডারি বাবুনগরী, ব্যাপক রদবদল” শীর্ষক প্রচারিত সংবাদটিকে চরম বিভ্রান্তিকর, উস্কানীমূলক ও মিথ্যা আখ্যা দিয়ে এর কড়া প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ।
রবিবার প্রতিষ্ঠানটির প্রধান মুফতী ও শিক্ষাপরিচালক আল্লামা মুফতী নূর আহমদ প্রেরিত প্রতিবাদ লিপিতে বলা হয়, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন নামের পত্রিকায় প্রচারিত সংবাদটি দেখে দেশের আলেম সমাজ ও কোটি কোটি ছাত্র জনতা হতভম্ব, হতাশ ও চরম ক্ষুব্ধ হয়েছে। দেশের অন্যতম একটি জাতীয় দৈনিকের কাছে এমন আজগুবি, অসত্য, বিদ্বেষমূলক ও মিথ্যা সংবাদ আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা সংশ্লিষ্ট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং সংশ্লিষ্ট রিপোর্টারসহ পত্রিকা কর্তৃপক্ষের কাছে সংবাদটি প্রত্যাহারসহ ক্ষমা প্রার্থনার দাবী জানাচ্ছি। আমরা সবসময় সংবাদ মাধ্যম ও সাংবাদিক ভাইদের কাছ থেকে পেশাগত নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা আশা করি।
প্রতিবাদ লিপিতে আল্লামা মুফতী নূর আহমদ বলেন, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার সহযোগী মহাপরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী একজন দেশসেরা মুহাদ্দিস ও আলেমেদ্বীন।
তিনি একজন প্রখর মেধাবী আলেম, পরহেযগার, ইসলামের নীতি-আদর্শে অটল-অবিচল এবং সর্বোপরি দেশপ্রেমিক আলেম। ঈমান-আক্বীদার পাশাপাশি তিনি দেশ ও জাতির মাঝে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাসহ মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় বক্তব্য দিয়ে আসছেন। পাশাপাশি তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষাসহ শক্তিশালী বাংলাদেশ গড়ার স্বার্থে কথা বলে যান। যে কারণে দেশের আলেম সমাজ ও সাধারণ জনতার কাছে তিনি বিপুলভাবে জনপ্রিয় এক ব্যক্তিত্ব।
আল্লামা মুফতী নূর আহমদ আরো বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় গত ১৬ জুলাই আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে যা লেখা হয়েছে, তা অনেক কল্প কাহিনীকেও হার মানাবে। সংশ্লিষ্ট প্রতিবেদনটির প্রতিটি বাক্যেই জুনায়েদ বাবুনগরীর প্রতি বিদ্বেষ ফুটে ওঠেছে। তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় à