সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

মিনি স্কার্টপরা নারী মডেলকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিনি স্কার্ট পরে বিতর্ক সৃষ্টিকারী সৌদি নারী মডেলকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। মিনি স্কার্ট পরা তরুণীর নাম খুলুদ। সৌদি আরবরে রাষ্ট্রীয় টেলিভিশন ‘আখবারিয়া’ এ সংবাদ প্রচার করেছে।

কয়েক দিন পূর্বে সৌদি আরবের রাজধানী রিয়াদের অদূেরে অবস্থিত উশায়কির নামক দুর্গে মিনি পরে হাটে উঠতি বয়সী তরুণ মডেল খুলুদ এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘খুলুদ দুর্গের একটি নির্জন পথে মিনি স্কার্ট পরে হেটে যাচ্ছে।’

এরপর থেকে সৌদি আরবের সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গ্রেফতার করার দাবি ওঠে। অনেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

নারীরা উত্তেজক; ছোট স্কার্ট না পরাই ভাল

রিয়াদ পুলিশ বলেছে, ‘খুলুদকে জনসম্মুখে অশালীন পোশাক পরিধান এবং অশ্লীলতা প্রসারের অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিচার হবে।’

খুলুদের অপরাধ নির্ণয়ের জন্য সরকারি কৌসুলির কার্যালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে জনসম্মুখে নারীদের ইসলামি পোশাক পরিধান করা বাধ্যতামূলক

সূত্র : মিডলইস্ট মনিটর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ