শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৩৩% নারী নেতৃত্বের প্রশ্নে যা ভাবছে ইসলামি দলগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : রাষ্ট্রের সকল পর্যায়ে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করছে কয়েক দশক ধরে। এর ধারাবাহিকতায় প্রথমে সরকারি প্রতিষ্ঠানে ৩৩ ভাগ নারী কর্মীর বিধান করা হয়। এরপর ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য শর্ত দেয়া হয় ‘নেতৃত্বের সব স্তরে ৩৩% নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।’

আরপিওর ৯০-এর খ-এর খ(২) অনুচ্ছেদে, কেন্দ্রসহ রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এতে পর্যায়ক্রমে ২০২০ সাল নাগাদ এই লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে।

তবে বিষয়টি ইসলামি রাজনৈতিক দলগুলোর জন্য অনেকটাই আদর্শ বিরোধী। কেননা ইসলামি মতাদর্শ ও বিধান মান্য করে সকল স্তরে নারীর নেতৃত্ব সম্ভব বলে মনে করেন না অধিকাংশ ইসলামি দলের নেতা। তারা মনে করেন, সরকারের এ আইন বাস্তবায়িত হলে সমাজে বিশৃংখলা বৃদ্ধি পাবে।

তবে বাস্তবায়নে দীর্ঘ অবকাশ ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য ইসলামি দলগুলো নারী নেতৃত্বের বিষয়টি মেনে নিয়েই দলীয় নিবন্ধন গ্রহণ করে। তবে ইসির এমন সিদ্ধান্তের প্রতিবাদও করে কোনো কোনো ইসলামি দল।

নিবন্ধনের পর পেরিয়ে গেছে প্রায় ১০ বছর। দীর্ঘ এ সময়ে ইসলামি দলগুলোতে নারী অন্তর্ভূক্তি প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এরই মধ্যে গত ১৩ জুন ইসি নারী নেতৃত্ব বিষয়ক শর্তপূরণের তাগিদ দিয়েছে। যা ইসলামি দলগুলোতে নতুন অস্বস্তি তৈরি করেছে বলে জানা গেছে।

মিডিয়া নিয়ে আমাদের আক্ষেপ ও কিছু বাস্তবতা

দেশের ঐতিহ্যবাহী ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনুর পাশা মনে করেন রাজনৈতিক দলগুলোর উপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া; বিশেষত ইসলামি দলগুলোর জন্য এমন শর্ত প্রদান করা উচিৎ হয় নি। কেননা ইসলামি বিধান মান্য করে একজন নারীর জন্য সর্বস্তরের নেতৃত্ব প্রদান করা সম্ভব নয়।’

আওয়ার ইসলামকে তিনি বলেন, নেতৃত্বে না থাকলেও জমিয়ত তার নারী কর্মীদের ভোটাধিকার প্রয়োগ ও রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেয়।

তিনি আরও বলেন, ‘আমরা শুরু থেকে ইস